1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

গোল উৎসবে আসর শুরু বায়ার্নের

  • আপডেট টাইম :: শনিবার, ৬ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : রবার্ট লেভানদোভস্কিকে হারানোর ধাক্কাটা যেন ভালোভাবেই সামলে উঠেছে বায়ার্ন মিউনিখ। সাত দিন আগে লাইপজিগকে গোলবন্যায় ভাসিয়ে জার্মান সুপার কাপ জয়ী দলটি এবার বুন্দেসলিগায়ও মৌসুম শুরু করেছে বড় জয় দিয়ে।

শুক্রবার রাতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে তাদেরই মাঠে গুঁড়িয়ে দিল ইউলিয়ান নাগেলসমানের দল। ম্যাচটি ৬-১ গোলে জিতেছে রেকর্ড চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল বায়ার্ন। ১০ মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে দুবার বল পাঠায় তারা। পঞ্চম মিনিটে কিমিখ অনেক দূর থেকে ফ্রি কিকে দলকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিট পর জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন পাভার্দ।

২৯তম মিনিটে হেডে বায়ার্নের হয়ে গোলের খাতা খোলেন লিভারপুল থেকে আসা মানে। ছয় মিনিট পর টমাস মুলারের পাসে কাছ থেকে দলের চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার মুসিয়ালা। বিরতির একটু আগে ৫-০ করেন জিনাব্রি।

বিরতির পর অবশ্য বায়ার্নকে আরও বিধ্বংসী হতে দেয়নি স্বাগতিকরা। ৬৪তম মিনিটে ফরোয়ার্ড কোলো মুয়ানি একটি গোল শোধ করেন। তবে ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ৬-১ করে ফেলেন মুসিয়ালা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com