1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

শ্রীবরদীতে বাজার মনিটরিং, জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ২২ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী পৌর শহরের চাউলের আড়ৎ ও কাঁচা বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা আক্তার পৌর শহরের ৩টি দোকানে বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না থাকার অপরাধে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
জানা গেছে, সারা দেশে চলমান করোনা ভাইরাস আতঙ্কে হঠাৎ করে কাঁচা বাজার, চাউলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের আব্দুল মালেকের চাউলের আড়ৎ থেকে ৬ হাজার টাকা, ইউনুছ আলীর চাউলের আড়ৎ থেকে ৫ হাজার টাকা, শেখ ফরিদের পেঁয়াজের আড়ৎ থেকে ৫ হাজার টাকা ও লংগরপাড়া এক মুদির দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া, ওষুধের দোকান ও মাস্ক বিক্রেতাদের গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত মূল্য না রাখার নির্দেশ দেন।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com