1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

বাগেরহাট-৪ : উপ-নির্বাচনে এ্যাড. মিলন বিপুল ভোটে জয়ী

  • আপডেট টাইম :: রবিবার, ২২ মার্চ, ২০২০

বাগেরহাট: বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। (২১ মার্চ) রাত সারে  ৯টা পর্যন্ত ১৪৩টি কেন্দ্রের  ফলাফল পাওয়া গেছে। ফলাফলে নৌকার প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮২হাজার ৭৪৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি পেয়েছেন মাত্র ৩ হাজার ৭৪৪ ভোট। কেন্দ্রগুলোতে ৬৬৮ ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী। দুই উপজেলার গুরুত্বপূর্ণ এই আসনে ১৪৩টি কেন্দ্রে ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন ভোটার ছিল। এরমধ্যে এক লাখ ৫৮ হাজার ৭৯১ জন পুরুষ ও এক লাখ ৫৭ হাজার ৭১৯ জন নারী ভোটার। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালস করেছে।

এছাড়া ২৩ জন নির্বাহী, দুইজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের ২১টি ভ্রাম্যমাণ দল, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১০ প্লাটুন বিজিবি, দুই প্লাটুন কোস্টগার্ড ও র‌্যাবের ১০টি টিম সার্বক্ষণিক মাঠে ছিল।
গত ১০ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগ বিএনপি ও জাপার তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। বিএনপি দলীয় প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের ঝণ ও কর খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে নির্বাচন কমিশন। আপিলেও বাতিল হয় কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়ন পত্র। এর ফলে এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এবং জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী প্রতিদ্বন্দ্বীতা করেন।

– শেখ সাইফুল ইসলাম কবির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com