1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

এশিয়া কাপে নেই বুমরাহ, ফিরলেন রাহুল-কোহলি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট দল। ইনজুরির কারণে ছিটকে গেছেন তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও মারকুটে ওপেনার লোকেশ রাহুল। বোলিং ডিপার্টমেন্টে রয়েছে বেশ চমক।

কুঁচকির চোটে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন রাহুল। আর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সফরের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এশিয়া কাপের পরপর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই দল রাখা হবে।

মিডল অর্ডারে জায়গা ধরে রেখেছেন দীপক হুদা। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার ও সানজু স্যামসন। তবে শ্রেয়াসকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। ইয়ুজভেন্দ্র চাহালের সঙ্গে লেগস্পিনার হিসেবে দলে রাখা হয়েছে তরুণ রবি বিষ্ণুইকে।

পেস বোলিং ডিপার্টমেন্টে চোটের কারণে থাকছেন না জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেল। মাত্র তিন বিশেষজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও আভেশ খানকে নিয়ে এশিয়া কাপ খেলবে ভারত। সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

আগামী ২৮ আগস্ট দুবাইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের আসর শুরু করবে ভারত। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ আসবে বাছাইপর্ব খেলবে।

এশিয়া কাপে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, রবি বিষ্ণুই, আভেশ খান, দিপক হুদা, ইয়ুজবেন্দ্র চাহাল।

স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল ও দিপক চাহার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com