1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সড়ক দুর্ঘটনায় আম্পায়ার কোয়ের্তজেনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১০ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক | ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা আম্পায়ার রুডি কোয়ের্তজেন আর নেই। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই আম্পায়ার।

দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রিভারডেল নামে এক এলাকায় এই দুর্ঘটনা ঘটে; যাতে কোয়ের্তজেন ছাড়া আরও তিনজন প্রাণ হারিয়েছেন।

আম্পায়ারিং ছাড়ার পর নেলসন ম্যান্ডেলা বে’র ডেসপ্যাচ অঞ্চলে বসবাস করছেন কোয়ের্তজেন। সপ্তাহান্তে কেপটাউন থেকে বন্ধুদের সঙ্গে গলফ খেলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কোয়ের্তজেনের।

ক্রিকেট খেলার প্রতি তুমুল আগ্রহ ছিল কোয়ের্তজেনের। দক্ষিণ রেলওয়েতে ক্লার্ক পদে কাজ করার পাশাপাশি দেশের লিগ পর্যায়ের ক্রিকেট খেলতেন। এরপর ১৯৮১ সালে আম্পায়ার হন তিনি। তবে আন্তর্জাতিক পর্যায়ে তার অভিষেক হয় ১৯৯২ সালে।

ক্যারিয়ারের মোট ২০৯টি ওয়ানডে ও ১৪টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনা করেছেন কোয়ের্তজেন। সবমিলিয়ে ৩৩১টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা ঝুলিতে পুরেছিলেন। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে আম্পায়ারিং করেছিলেন তিনি। ২০০৫ অ্যাশেজ সিরিজেও আম্পায়ার ছিলেন। এছাড়া থার্ড আম্পায়ার হিসেবেও দেখা গেছে তাকে। ধীরগতিতে আঙুল তুলে আউট দেওয়ার কারণে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।

২০১০ সালে লর্ডসে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টেস্ট ম্যাচে শেষবার কোয়ের্তজেনকে আম্পায়ারিং করতে দেখা গেছে। এরপর থেকে নিজ শহরেই অবসর কাটাচ্ছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com