1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

প্রথম ক্রিকেটার হিসেবে ব্রাভোর ৬০০ টি-টোয়েন্টি উইকেট

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো বৃহস্পতিবার প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত মাইলফলক ছুঁলেন। লন্ডনের কেনিংটন ওভালে নর্দার্ন সুপারচার্জার্স ও ওভাল ইনভিন্সিবলসের মধ্যকার ম্যাচে এই কীর্তি অর্জন করেন তিনি। একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৬০০ উইকেট পেলেন ব্রাভো।

এই মাইলফলকে পৌঁছাতে দুই উইকেট লাগতো নর্দার্নের ব্রাভোর। ওভালের ইনিংসে ২০তম বলে রাইলি রুশোকে আউট করে ব্যবধান একে নামান তিনি। রিভিউ নিয়ে এলবিডাব্লিউ করেন ব্রাভো।

নিজের ৬০০তম উইকেট তিনি পান ৮৯তম বলে। স্যাম কারানের অফস্টাম্প ভেঙে দেন ব্রাভো। এমন অর্জনের দিনে তার দল নর্দার্ন হেরে গেছে ৩ উইকেটে।

৫১৬ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার, তার ধারেকাছে কেউই নেই। আর কোনও বোলার টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটই পায়নি। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান ৪৬৬ উইকেট নিয়ে তার পরে আছেন, তৃতীয় স্থানে সুনীল নারিন (৪৬০)।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশটির বেশি দলের সঙ্গে খেলেছেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯১ ম্যাচে ৭৮ উইকেট এবং বাকি ৫২২ উইকেট বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। সবচেয়ে বেশি ১৫৪ উইকেট চেন্নাই সুপার কিংসের সঙ্গে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com