1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মালদ্বীপ ক্রিকেট দলের কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : মালদ্বীপ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা। রোববার তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপ ক্রিকেট বোর্ড।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করা ফাতেমা আইসিসি লেভেল-২ আম্পায়ারিং কোর্স এবং সিএ কোর্স সম্পন্ন করেছেন।

এর আগে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ক্রিকেটারদের কোচ হিসেবে কাজ করেছেন। এবার সুযোগ পেলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ। তার আম্পারিং করারও অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে নারীদের প্রথম বিভাগ ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেছিলেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে মালদ্বীপ নারী ক্রিকেট দলের পথচলা কেবল শুরু হয়েছে। সর্বসাকুল্যে তারা এ পর্যন্ত মাত্র তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তবে গেল তিন বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তারা। এবার ফাতেমার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে আরও একটু দৃঢ় পায়ে পথচলা শুরু হবে দ্বীপরাষ্ট্রটির নারী ক্রিকেটের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com