1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জিম্বাবুয়েকে মাটিতে নামাল ভারত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আকাশে উড়ছিল জিম্বাবুয়ে। ঘরের মাঠে ভারতকেও হারাবে আগাম ঘোষণাও দিয়ে রেখেছিল তারা। কিন্তু মাঠের ক্রিকেটে ভারতের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে।

হারারেতে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে হেরেছে জিম্বাবুয়ে। ভারতের কাছে এটি তাদের টানা ১৩তম পরাজয়। আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত ৩০.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমান গিল ম্যাচ শেষ করে আসেন। দুজনই পাল্লা দিয়ে ব্যাটিং করে রান তুলেছেন। দুজনই পৌঁছান আশির ঘরে। ধাওয়ান ১১৩ বলে ৯ চারে ৮১ রান করেন। গিল আগ্রাসী মনোভাবে ব্যাটিং করে ৭২ বলে তোলেন ৮২ রান। ১০ চার ও ১ ছক্কা হাঁকান গিল। বাজে বোলিংয়ের দিনে ২৯ রান অতিরিক্ত দিয়েছে জিম্বাবুয়ে। যেখানে ওয়াইড বলই ছিল ২১টি।

এর আগে, স্বাগতিকদের ব্যাটিং ছিল একেবারেই বাজে। শুরু চার ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কে যেতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরি হাঁকিয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাজা করেন মাত্র ১২ রান। অধিনায়ক রেগিস চাকাবা করেন ৩৫ রান। এছাড়া লেট অর্ডারে ব্রাড ইভান্স ৩৩ ও রিচার্ড গাভারা ৩৪ রান করেন। তাতে দুইশর কাছাকাছি পুঁজি পায় জিম্বাবুয়ে। কিন্তু সেই রান সহজেই তাড়া করে ভারত।

ভারতের জয়ের নায়ক পেসার দীপক চাহার। ছয় মাস পর দলে ফিরে ৭ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা ৫০ রানে এবং অক্ষর পাটেল ২৪ রানে ৩ উইকেট নেন। ১ উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ। শনিবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com