1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

শেরপুরে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মার্চ, ২০২০

শেরপুর : শেরপুরে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ২১ মার্চ শনিবার জেলা সদর ও শ্রীবরদী উপজেলা সদরে আলাদা অভিযানে এ জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুরে জেলা শহরের নয়আনী বাজার ও স্টেডিয়াম মার্কেটের আড়তে অভিযান পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল, মিজানুর রহমান ও আকলিমা খাতুন। এসময় তারা বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ব্যবসায়ী লেবু মিয়া, মন্নাফ হোসেন ও ফরিদুল ইসলামকে ১০ হাজার করে ৩০ হাজার, হাছেন আলীকে ৭ হাজার চাল ব্যবসায়ী আলম মিয়াকে ১০ ও হীরা মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া একই দিনে শ্রীবরদীর ইউএনও নিলুফা আক্তার, পৌর শহরের কাঁচা বাজার, চালের আড়ৎ ও ওষুধ ব্যবসায়ীদের দোকানে অভিযান করেন। এসময় বেশি দামে চাল বিক্রির দায়ে ব্যবসায়ী আব্দুল মালেককে ৬ হাজার, ইউনুছ আলীকে ৫ হাজার, পেঁয়াজ ব্যবসায়ী শেখ ফরিদকে ৫ হাজার ও লঙ্গরপাড়া বাজারের এক মুদি দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে করে দাম বাড়াচ্ছে। যারা ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com