1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় দুই দোকানিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অতিরিক্ত মূল্যে পণ্যবিক্রি ও মূল্যতালিকা না টানানোর অভিযোগে আবারও দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২২ মার্চ) পৌর শহরের কাঁচা বাজার এলাকার মেসার্স শেখ বাণিজ্যালয়ের ফাহাদ শেখকে ১০ হাজার টাকা ও মুদি দোকানি রাসেল মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্রব্যমূল্যের তালিকায় গড়মিল থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এ অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। তিনি এ সময় ব্যবসায়ীদেরকে সতর্ক করেন।
কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, করোনার প্রভাবকে কাজে লাগিয়ে গত তিনদিন ধরে এক শ্রেণির ব্যবসায়ীরা চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি করছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com