1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

৯ বছর পর বিগ ব্যাশ লিগে ওয়ার্নার

  • আপডেট টাইম :: রবিবার, ২১ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশ লিগে ৯ বছর পর ফের সম্পর্ক গড়তে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। দুই বছরের চুক্তি করেছেন তিনি সিডনি থান্ডারের সঙ্গে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্ট শেষে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিবেন পাঁচটি লিগ ম্যাচ খেলার জন্য। তারপর টেস্ট দলের সঙ্গে ভারতের উদ্দেশে রওনা হবে চার ম্যাচের সিরিজ খেলতে। সিডনির দলটি ফাইনাল পর্যন্ত গেলে আবার ফিরবেন ওয়ার্নার।

৩৫ বছর বয়সী ওপেনার ২০১৩ সালের ডিসেম্বরে শেষবার বিগ ব্যাশ লিগ খেলেছেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লিগের জন্য দেশটিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ বাতিলের পর ওয়ার্নার আমিরাত লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেন। ৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের লোভনীয় প্রস্তাব উপেক্ষা করে শেষ পর্যন্ত ঘরের ফ্র্যাঞ্চাইজি লিগকে বেছে নিলেন ওয়ার্নার। জানুয়ারিতে শুরু হবে বিগ ব্যাশ লিগের পরের আসর।

অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্তের পেছনে মেয়েদের কৃতিত্ব দিলেন ওয়ার্নার, ‘আমার মেয়েরা আমাকে বলেছে যে তারা আমাকে ঘরে ও বিবিএলে খেলতে দেখতে চায়। একটি পরিবার হিসেবে বিবিএলের অংশ হতে পারা হচ্ছে দারুণ এবং এটা এমন কিছু যা তাদের সঙ্গে ভাগাভাগি করতে মুখিয়ে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com