1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সেল্টাকে সহজে হারালো রিয়াল

  • আপডেট টাইম :: রবিবার, ২১ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : আলমেরিয়াকে ২-১ গোলে হারালেও তা স্বস্তি দেয়নি রিয়াল মাদ্রিদকে। শনিবার তারা তৃপ্তি পাওয়ার মতো জয় পেলো। সেল্টা ভিগোর মাঠে ৪-১ গোলে জিতেছে লা লিগার চ্যাম্পিয়নরা।

দুই দলই প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল পাল্টা গোল দেয়। লুকা মডরিচ ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বিরতির কিছুক্ষণ আগে। দ্বিতীয়ার্ধে দুটি গোল যোগ করেন ভিনিসিউস জুনিয়র ও ফেডেরিক ভালভার্দে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করতে যাওয়া কাসেমিরোকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নামে রিয়াল। আনচেলত্তির প্রথম একাদশে থাকা অরেলিয়েন টিচোয়ামেনি প্রথম গোলে ছাপ রাখেন। গ্রীষ্মে চুক্তিবদ্ধ এই ফুটবলারের হেডে ডেভিড আলাবা লক্ষ্যে শট নেন, কিন্তু সেল্টার রেনাতো তাপিয়ার হাতে বল লাগে। প্রথমে খেয়াল না করলেও ভিএআরে হ্যান্ডবল প্রমাণিত হলে পেনাল্টি থেকে গোল করেন করিম বেনজেমা। ১৪ মিনিটে এই মৌসুমের নিজের প্রথম গোল করেন ফরাসি ফরোয়ার্ড।

১০ মিনিটেরও কম সময়ের মধ্যে সমতা ফেরায় সেল্টা। গনসালো পানিয়েনসিয়ার হেড ভুল সময়ে এডার মিলিতাওয়ের হাতে লাগলেপেনাল্টি থেকে ইয়াগো আসপাস ১-১ করেন।

ম্যাচটি স্মরণীয় করে রাখেন লুকা মডরিচ। দারুণ প্রচেষ্টায় প্রতিপক্ষকে কাটিয়ে ২০ গজ দূর থেকে বাঁকানো শটে চমৎকার গোল করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। বিরতির পর তিনি ভিনিসিউসকে দিয়ে ৩-১ করান। শেষ দিকে বেঞ্চে বসেছিলেন মডরিচ, তবে মাঠ ছাড়ার আগে মাঠের চারদিক থেকে অভিবাদন পান তিনি। ভালভার্দে দলের চতুর্থ গোল করে সহজ জয় নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com