1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জন্মদিনে জোড়া গোলে বার্সাকে জেতালেন লেভানডোভস্কি

  • আপডেট টাইম :: সোমবার, ২২ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : লা লিগায় বার্সেলোনার জার্সিতে প্রথম গোল করলেন রবার্ট লেভানডোভস্কি। পোল্যান্ড স্ট্রাইকার একটি গোল করেই থামেননি। জোড়া গোল করেছেন, একটি করিয়েছেন। নিজের ৩৪তম জন্মদিনে তিনি বার্সার বড় জয়ে কৃতিত্ব রাখলেন। ৪-১ গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠে এই লিগ মৌসুমে প্রথম জয় পেয়েছে কাতালান জায়ান্টরা।

লেভানডোভস্কির সঙ্গে চমৎকার জয়ের কৃতিত্ব দেওয়া যেতে পারে স্প্যানিশ তরুণ তারকা আনসু ফাতিকে। দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে উঠে আসা এই ফরোয়ার্ড দুটি অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেন।

ম্যাচের প্রথম মিনিটে গোল করেন লেভানডোভস্কি। আলেজান্দ্রো বালদের কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান তিনি। কিন্তু ৫ মিনিট পর ডেভিড সিলভার পাস থেকে সমতা ফেরান আলেক্সান্দার ইসাক।

লিড নিতে বার্সাকে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। কোচ জাভি হার্নান্দেজ রাফিনহা ও ফাতিকে ৬৪তম মিনিটে নামাতে ম্যাচের মোড় ঘুরে যায়।

রাফিনহার চমৎকার একক প্রচেষ্টায় বল নিয়ে ৬৬ মিনিটে ফাতি ব্যাকহিলে উসমান দেম্বেলেকে দিয়ে গোল করান। দুই মিনিট পর ফাতি সুন্দর দলগত প্রচেষ্টা থেকে লেভানডোভস্কিকে গোল বানিয়ে দেন।

১০ মিনিট পর লেভানডোভস্কি ব্যবধান বাড়াতে সহায়তা করেন। ১৯ বছর বয়সী ফাতিকে দিয়ে চতুর্থ গোল করান। তাতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com