1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

এমবাপ্পে, নেইমার, মেসিতে বিধ্বস্ত লিল

  • আপডেট টাইম :: সোমবার, ২২ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : সাত দিন আগের কথা, মপেঁইর ম্যাচ শেষে আলোচনায় নেইমার ও লিওনেল মেসির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের অন্তর্কলহ। দ্বিতীয় পেনাল্টি নিতে দিতে নেইমারকে অনুরোধ করতে যাওয়ার সময় মেসিকে ধাক্কা দেন ফরাসি ফরোয়ার্ড। ম্যাচ শেষে নাকি ড্রেসিংরুমে ব্রাজিলিয়ান  তারকার সঙ্গে হাতাহাতিও হয়েছিল। কিন্তু রোববার যা দেখা গেলো, কে বলবে এমন রেষারেষি হয়েছিল কদিন আগে! লিলকে ৭-১ গোলে উড়িয়ে দিতে এই তিনজন মিলে করেছেন ছয় গোল এবং চারটি অ্যাসিস্ট!

ম্যাচ শুরুর বাঁশি বাজতেই এমবাপ্পেকে দিয়ে গোল করালেন মেসি। ঘড়ির কাঁটা তখন ৮ সেকেন্ডে পৌঁছেছে, যখন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড জালে বল জড়ালেন। কিক অফের পরই মেসি বল ভাসিয়ে দেন বক্সের সামনে। এমবাপ্পে গোলকিপারের মাথার উপর দিয়ে লিগ ওয়ানের দ্রুততম গোলের রেকর্ড গড়েন।

প্রথম গোল করিয়ে দেওয়া মেসি এবার নাম লেখেন গোলদাতার খাতায়। ২৭ মিনিটে নুনো মেন্ডেসের সঙ্গে ওয়ান-টু পাসে এগিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। সাবেক স্পোর্তিং সিপির ফুটবলার তার সামনে কাটব্যাক করে বল পাঠান। ডানপায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি।

বিরতির আগে পিএসজি ৪-০ গোলে এগিয়ে যায়, বাকি দুটি গোল আচরাফ হাকিমি ও নেইমারের। বিরতি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। জোনাথন বাম্বা ৫৪ মিনিটে লিলের একমাত্র গোল করেন। এমবাপ্পে ৬৬ ও ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন।

প্রথম তিন ম্যাচেই পিএসজি তিন গোল খাওয়ার বিনিময়ে করেছে ১৭ গোল। ক্রিস্টোফে গালটিয়েরের দল যে এবার বিধ্বংসী চেহারায়, তা বলার অপেক্ষা রাখে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com