1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

লিভারপুলকে হারিয়ে ম্যানইউর প্রথম জয়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : এই প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথম দুটি ম্যাচ হেরে তীব্র সমালোচনায় বিদ্ধ ম্যানচেস্টার ইউনাইটেড। তবে লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ জিতে সমালোচকদের মুখ বন্ধ করে দিলো তারা। সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ গোলে তারা হারিয়েছে লিভারপুলকে।

জ্যাডন সানচো ও মার্কাস র‌্যাশফোর্ড দুই অর্ধে দুটি গোল করেন। লিভারপুলের হয়ে শেষ দিকে মোহাম্মদ সালাহ গোল করলেও পয়েন্ট আদায় করতে পারেনি। এরিক টেন হ্যাগের দল গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে পেলো ৩ পয়েন্ট।

প্রত্যাশিতভাবে ম্যাচ চলাকালে ক্লাবের আমেরিকান মালিক গ্লেজার ফ্যামিলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ইউনাইটেড ভক্তদের একটি বড় অংশ। তাদের কিছুটা হলেও স্বস্তি দেন দলের খেলোয়াড়রা। প্রথম দুই ম্যাচ শেষে পয়েন্ট শূন্য দলটি ১৬ মিনিটে এগিয়ে যায়। অ্যান্থনি এলাঙ্গার পাস থেকে ঠাণ্ডা মাথায় আলিসনকে পরাস্ত করেন সানচো।

প্রথমার্ধে লিভারপুলের কয়েকটি সুযোগ নষ্ট করে দিয়ে লিড ধরে রাখে ম্যানইউ।

বিরতির পর অ্যান্থনি মার্শিয়ালের থ্রু বলে ব্যবধান দ্বিগুণ করেন র‌্যাশফোর্ড। তাতে স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। বাকি সময় খেলোয়াড়দের অনুপ্রাণিত করে গেছেন দর্শকরা।

৮১তম মিনিটে গোলপোস্টের খুব কাছ থেকে সালাহ গোল করলে ম্যাচে উত্তেজনা ফিরেছিল। কিন্তু ইয়ুর্গেন ক্লপের দল সমতা ফেরাতে পারেনি। তাতে প্রথম তিন ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে গতবারের রানার্সআপরা। আর এই ম্যাচের আগে সবার শেষে থাকা ম্যানইউ উঠে গেছে ১৪ নম্বরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com