1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

শুকিয়ে গেছে নদী, বেরিয়ে এলো ১১ কোটি বছর পুরনো ডাইনোসরের পায়ের ছাপ

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ আগস্ট, ২০২২

এক্সক্লুসিভ ডেস্ক: তীব্র খরায় শুকিয়ে যাওয়া নদীর তলদেশে দেখা মিললো প্রায় ১১ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডায়নোসর ভ্যালি স্টেট পার্কে দেখা মিলেছে এসব পায়ের ছাপের। সোমবার (২২ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় পার্ক কর্তৃপক্ষ। খবর সিএনএনের।

বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, চলমান তীব্র তাপদাহে শুকিয়ে গেছে পার্কটির মধ্যে দিয়ে বয়ে চলা প্যালোক্সি নদী। ফলে দৃশ্যমান হয়ে ওঠে ডাইনোসরের পায়ের ছাপগুলো। পার্কটির কর্মীরা জানান, এখন পর্যন্ত ৬০টি পায়ের ছাপের অস্তিত্ব মিলেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাক্রোক্যানথোসারাস গোত্রের ডায়নোসরের পায়ের ছাপ এগুলো। প্রায় ৭ হাজার কেজি ওজনের এসব ডায়নোসরের উন্মুক্ত চারণভূমি ছিলো এলাকাটি। ৫০ এর দশকে টেক্সাসের এই এলাকায় ডায়নসোরের বিভিন্ন ফসিলের অস্তিত্ব মেলে। ১৯৬৮ সালে এটিকে পার্কে রূপান্তরিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com