1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

‘নির্দয়ভাবে’ জয়ের দেখা পেলো লিভারপুল

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে দুটি ড্র ও একটি হারে নিজেদের যেন খুঁজে ফিরছিল লিভারপুল। অবশেষে তারা জয়ের দেখা পেলো প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে। শনিবার অ্যানফিল্ডে ৯-০ গোলে তারা উড়িয়ে দিয়েছে বোর্নমাউথকে।

ফুলহ্যাম ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্রয়ের পর সোমবার ম্যানইউর কাছে হেরেছিল ২-১ গোলে। ১৬তম স্থানে থেকে ম্যাচ শুরু করা লিভারপুল ঘুরে দাঁড়ালো দুর্দান্তভাবে। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে তারা।

লুইজ দিয়াজ ও হার্ভি এলিয়টের গোলে ৬ মিনিটে ২-০ তে এগিয়ে যায় লিভারপুল। বিরতির আগে এসেছে আরও তিন গোল। ২৮ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, ৩১ মিনিটে রবার্তো ফিরমিনো ও ভার্জিল ফন ডাইক ৪৫ মিনিটে জালে বল জড়ান।

ফিরমিনো ও দিয়াজ পরের অর্ধে আরও একটি করে গোল করেন। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্রিস মেফাম আত্মঘাতী গোল করেন।  ফ্যাবিও কারভালহো ৮০ মিনিটে করেন একটি গোল।

গোলের ব্যবধানে প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় জয়ের তালিকায় এটি যৌথভাবে প্রথম। এর আগে ইউনাইটেড ও লিস্টার সিটিও একই ব্যবধানে জিতেছিল।

ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘আমাদের নিজেদের প্রমাণ করতে হতো। এই মৌসুমে এতদিন আমরা যেভাবে খেলেছি খুশি ছিলাম না। কিন্তু ওই সব ম্যাচে আমাদের ভালো মুহূর্ত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com