1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : রাশিয়া থেকে পাঁচ লাখ টন গম আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। প্রতি টন ৪৩০ ডলার দরে এই গম আমদানি করা হবে বলে দুই দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গম আমদানিতে সঙ্কটে পড়ে বাংলাদেশ। এরই মধ্যে গত মে মাসে বাংলাদেশে গমের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ ভারত রপ্তানি বন্ধ করে দিলে সঙ্কট আর ঘনীভূত হয়।

এক  কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে কম আমদানির ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। জানুয়ারির মধ্যে ধারাবাহিকভাবে চালান শুরু হবে।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে নয়, বরং ডলারে গমের দাম পরিশোধ করবে বাংলাদেশ। প্রতি টন গমের দামের সঙ্গে ভাড়া, বীমা ও খালাসের খরচ যুক্ত করা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রয়টার্সকে জানিয়েছেন, বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে খাদ্যশস্য ও সার কিনছে। তবে তিনি এর বিস্তারিত কিছু বলেননি।

ডলারে দাম পরিশোধের বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা বিশ্বের ২৪টি ব্যাংকের মাধ্যমে ডলার দিয়ে রাশিয়ার কাছ থেকে খাদ্যশস্য ও সার আমদানি করতে পারব, এ ধরনের আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com