1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জয়ের কৃতিত্ব মুজিব-রশিদকে দিলেন নবী

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : মুজিব উর রহমান ও রশিদ খানের জাদুকরী স্পিনের পর নাজিবউল্লাহ জাদরানের বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশকে হারিয়ে সবার আগে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। জিততে ১২৮ রানের লক্ষ্যে নেমে আফগানিস্তান ৬২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। সেখান থেকে নাজিবউল্লাহ মাত্র ১৭ বলে ১ চার ও ৬ ছয়ে ৪৩ রান করে দলকে উদ্ধার করেন। অন্য প্রান্তে ইব্রাহিম ৪২ রানে অপরাজিত ছিলেন।

জয়টা দুই জাদরানে ভর করে এলেও ভিত কিন্তু গড়ে দেন মুজিব ও রশিদ। দুজনে মিলে ৮ ওভার বল করে দেন মাত্র ৩৮ রান, ডট বল ২১টি এবং ইকোনমি রেট মাত্র ৪.৭৫। আর ছয়টি বড় উইকেট তো ছিলই। এই দুই স্পিনারে আঁটসাঁট বোলিংয়ে বাংলাদেশ ৭ উইকেটে ১২৭ রানের বেশি করতে পারেনি।

ম্যাচ শেষে মুজিব-রশিদকে কৃতিত্ব দিয়ে অধিনায়ক মোহাম্মদ নবী বলেছেন, ‘প্রত্যেকে জানে রশিদ ও মুজিব বিশ্বমানের স্পিনার, এ কারণে আমরা প্রথম ১০ ওভার ম্যাচে ছিলাম। শুরুতেই কয়েকটি উইকেট পেয়ে যাওয়ায় আমরা এগিয়ে ছিলাম। প্রত্যেকের জানা, ডেথে আমাদের পাওয়ার হিটাররা আছে। এ কারণে আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম, শুরুতেই যেন উইকেট না হারাই এবং যেন আমাদের পাওয়ার হিটাররা ম্যাচ শেষ করতে পারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com