1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

এগিয়ে গিয়েও সাউদাম্পটনের কাছে চেলসির হার

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগ মৌসুমের শুরুতেই দ্বিতীয় ম্যাচ হেরে বসলো চেলসি। মঙ্গলবার সেন্ট মেরি’স স্টেডিয়ামে ২-১ গোলে তাদের হারিয়েছে সাউদাম্পটন।

২৩ মিনিটে রহিম স্টার্লিং দুই ম্যাচে তৃতীয় গোল করে এগিয়ে দেন চেলসিকে। পাঁচ মিনিট পর সাউদাম্পটন সমতা ফেরায় ১৮ বছর বয়সী রোমিও লাভিয়ার দর্শনীয় স্ট্রাইকে। প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিকরা লিড নেয়। অ্যাডাম আর্মস্ট্রংয়ের শট চেলসির খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়।

ম্যাচ শেষে চেলসি কোচ থমাস টুখেল বলেছেন, ‘আমি জানি না উদ্বেগ সঠিক শব্দ কি না। আমি হারতে একদমই অপছন্দ করি, এই মৌসুমে এটি দ্বিতীয়বার। আমি মনে করি না আমাদের হারাতে অনেক কষ্ট করতে হয়। আমাদের হারানো, দ্বিধায় ফেলা সহজ, খুব সহজ। লিডসের বিপক্ষে এটা হয়েছিল। আমাদের কারণ বুঝতে হবে এবং সমাধান খুঁজতে হবে।’

৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে চেলসি। সমান পয়েন্টে তাদের ঠিক উপরে সাউদাম্পটন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com