1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদল কর্মী নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর গেট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় শাওন নামে একজন নিহত হয়েছেন। শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন দলটির নেতারা। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল রাইজিংবিডিকে বলেন, অনুমতি ছাড়া বিএনপির নেতাকর্মীরা সকালে সড়ক অবরোধ করে সমাবেশ শুরু করেন। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে জানমাল রক্ষার্থে পুলিশ কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছোড়ে।

যুবদলকর্মী শাওন নিহতের বিষয়ে পুলিশ সুপার বলেন, এ বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেননি। তবে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ গণমাধ্যমকে বলেন, শাওন ফতুল্লা থানা যুবদলের সদস্য। গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শাওন ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাহেব আলীর (মৃত) ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com