1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে মূল্য বেশি রাখায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মার্চ, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে করোনাভাইরাস ইস্যুতে চালের মূল্য বেশি রাখায় দুই চাল ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ ঝিনাইগাতি মাছহাটির একটি চালের দোকান ও ধানশাইল বাজারের অপর এক ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।
প্রশাসন জানায়, উপজেলার বিভিন্ন হাট-বাজারে করোনাভাইরাসকে ইস্যু করে অনেক ব্যবসায়ী চাল, ডাল, তেল, লবন ও পিঁয়াজ মজুদ করেছেন মূল্য বাড়িয়ে দিয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। মনিটরিংকালে চালের মূল্য বেশি রাখায় মাছহাটির চাল ব্যবসায়ী হানিফ মিয়াকে ৩০ হাজার ও ধানশাইল বাজারে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও রুকেবল মাহমুদ বলেন, কউ যদি অতিরিক্ত পণ্য মজুদ করেন তাহলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি করোনাভাইরাসের কারণে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে জনসমাগম এড়িয়ে চলা, সবসময় হাত পরিষ্কার পরিছন্ন রাখা, গুজব না ছড়ানো ও গুজবে কান না দেওয়া, নিজে সচেতন থাকা এবং অন্যকে সচেতন থাকার পরামর্শ দেন।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com