1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

দুই হারে শুরুর পর টানা তৃতীয় জয় ইউনাইটেডের

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের কাছে বিব্রতকর দুই পরাজয়ে এবারের প্রিমিয়ার লিগ শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। দুই হার দিয়ে শুরুর পর এবার টানা তৃতীয় জয় তুলে নিয়েছে এরিক টেন হাগের শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে লিস্টার সিটির মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ইউনাইটেড। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জেডন সানচো। এই ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়াই টানা তৃতীয় ম্যাচ শুরু করলো ইউনাইটেড।

নিজেদের ঘরের মাঠে ইউনাইটেডকে বেশ ভালোই চাপে রেখেছে লিস্টার। পুরো ম্যাচে ৫৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল লিস্টারের দখলে। গোলের জন্য তারা ১০টি শট করে, যেখানে লক্ষ্য বরাবর ছিল দুইটি। অন্যদিকে ইউনাইটেড নয়টি শটের দুইটি লক্ষ্যে রেখে একটি গোল পেয়ে যায়।

ম্যাচের একমাত্র গোলের জন্য খুব একটা অপেক্ষা করতে হয়নি ইউনাইটেডকে। ধীর-লয়ে শুরু হওয়া ম্যাচের ২৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে পাওয়া বল ডি-বক্সে এগিয়ে দেন মার্কাস র‍্যাশফোর্ড। ছুটে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন সানচো।

এই এক গোলই হয়ে যায় ম্যাচের ফল নির্ধারণী। অনেক চেষ্টা করেও আর দ্বিতীয় গোল পায়নি ইউনাইটেড, লিস্টারও পারেনি ম্যাচে সমতা ফেরাতে। ম্যাচের ৬৮ মিনিটে সানচোর জায়গায় নামানো হয়েছিল রোনালদোকে। তবে গোল-অ্যাসিস্ট কিছুই করতে পারেননি।

লিস্টারকে হারিয়ে পাওয়া টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। সমান ম্যাচে এক ড্র ও চার পরাজয়ে সবার নিচে লিস্টার। শীর্ষে থাকা আর্সেনাল পাঁচ ম্যাচের সবকয়টি জিতে পূর্ণ ১৫ পয়েন্ট অর্জন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com