1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

হংকংকে গুঁড়িয়ে দিয়ে সুপার ফোরে পাকিস্তান

  • আপডেট টাইম :: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হংকং-এর সামনে লক্ষ্যমাত্রা ছিল ১৯৪। যা ক্রিকেটের নবীন এই সদস্যের জন্য পাহাড়সম। ভারতের বিপক্ষে বড় টার্গেট তাড়া করতে নেমে অবশ্য বেশ লড়াই করেছিল তারা। কিন্তু শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বোলিং তোপের মুখে মাথা তুলেই দাঁড়াতে পারলো না হংকং- এর কোনো খেলোয়াড়। তাতে ১০.৪ ওভারে মাত্র ৩৮ রানে অলআউট হয়েছে হংকং। ১৫৫ রানের বিশাল জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। অন্যদিকে বিদায় নিয়েছে হংকং।

ব্যাট হাতে হংকং-এর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি আজ। অধিনায়ক নিজাকাত খান সর্বোচ্চ ৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি রান করেন কিঞ্চিৎ শাহ। ৪ রান করেন স্কট ম্যাককেছনি। সর্বোচ্চ ১০ রান আসে অতিরিক্ত খাত থেকে।

বল হাতে পাকিস্তানের শাদাব খান ২.৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। আর মোহাম্মদ নাওয়াজ ২ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। যা তারও ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া নাসিম শাহ ২ ওভার বল করে ৭ রান দিয়ে নেন ২টি উইকেট। শাহনেওয়াজ ধানি ২ ওভার বল করে ১ মেডেনসহ ৭ রান দিয়ে নেন ১টি উইকেট।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান ও খুশদীল শাহ’র ব্যাটিং ঝড়ে ২ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে পাকিস্তান। অবশ্য ১৩ রানেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়েছিল তারা। ৮ বলে ১ চারে ৯ রান করে ফেরেন তিনি।

সেখান থেকে দলের হাল ধরেন রিজওয়ান ও ফখর জামান। দ্বিতীয় উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে মাত্র ৮১ বলে ১১৬ রান যোগ করেন। ১৭তম ওভারের প্রথম বলে দলীয় ১২৯ রানের মাথায় ফিরেন জামান। ৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে যান তিনি।

এরপর রিজওয়ানের সঙ্গে এসে জুটি বাঁধেন খুশদীল শাহ। তারা দুজন অবিচ্ছিন্ন থেকে শেষ ২৩ বলে ৬৪ রান তোলেন। তার মধ্যে খুশদীলই তোলেন ৩৫ রান। বিশেষ করে শেষ ওভারে ৪ ছক্কায় ২৪ রান নেন। আর একটি ওয়াইড বলে চার হয়। তাতে শেষ ওভারে ২৯ রান পায় পাকিস্তান। আর দলীয় সংগ্রহ ১৬৪ থেকে হয়ে যায় ১৯৩!

এদিন ইনিংসের গোড়াপত্তন করতে এসে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রিজওয়ান। তিনি ৫৭ বল খেলে ৬টি চার ও ১ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন।

বল হাতে হংকং-এর এহসান খান ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com