1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

আফগানিস্তানে মসজিদের বাইরে বোমা হামলায় তালেবানের ইমামসহ নিহত ১৫

  • আপডেট টাইম :: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরের একটি মসজিদের বাইরে বোমা হামলায় তালেবানের এক শীর্ষ ইমামসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় হেরাতের গুজারগাহ মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলি বলেছেন, ‘মুজিব রহমান আনসারি, তার কয়েকজন রক্ষী ও বেসামরিক নাগরিককে মসজিদের দিকে যাওয়ার পথে হত্যা করা হয়েছে।’

বিস্ফোরণে কতজন হতাহত হয়েছে তা জানাননি রাসোলি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা ১৫।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ছবিতে দেখা গেছে, মসজিদ প্রাঙ্গণের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তমাখা লাশ।

তালেবান কর্মকর্তা আব্দুল নাফি তাকোর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অনেকে নিহত ও আহত হয়েছে। তবে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com