1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

দেশে ফিরেছেন পালিয়ে যাওয়া গোতাবায়া

  • আপডেট টাইম :: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক বিক্ষোভের পর বিদেশে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরেছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতের পর রাজাপাকসের দেশে ফেরেন।

এদিকে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে গোতাবায়াকে নিরাপত্তা দেওয়া হবে।

বিবিসি জানায়, অস্থায়ী ভিসা নিয়ে গোতাবায়া রাজাপাকসে থাইল্যান্ডে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন।  জানা গেছে, শ্রীলঙ্কার বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী বিমানবন্দরে গোতাবায়ার সঙ্গে দেখা করেছেন।

শ্রীলঙ্কারা ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের জন্য গোতাবায়া সরকারকে দায়ী করে শ্রীলঙ্কার নাগরিকরা। বৈদেশিক মুদ্রার পতনের ফলে খাদ্য ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে। এপ্রিল মাসে খাদ্য ও জ্বালানি দাম বেড়ে যাওয়ায় গোতাবায়া সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন দেশটির সাধারণ জনগণ।

জুলাই মাসে হাজার হাজার মানুষ রাজাপাকসের সরকারি বাসভবনে হামলা চালায়। সে সময় বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে সামরিক বিমানে প্রথমে মালদ্বীপে এবং তারপরে সিঙ্গাপুরে পালিয়ে যান এই নেতা। সিঙ্গাপুর থেকেই পরে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন।

শ্রীলঙ্কার সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ফাদার জিবন্ত পেরিস বলেন, ‘আমরা গোতাবায়ার প্রত্যাবর্তনের বিরোধিতা করছি না। শ্রীলঙ্কার যে কোনো নাগরিকই বিদেশ থেকে দেশে ফেরার অধিকার রাখেন। মূলত তার সরকারের দুর্নীতির কারণেই সাধারণ জনগণ রাস্তায় নেমেছিল।  গোতাবায়ার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই।’

এদিকে সাধারণ আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন গোতাবায়া রাজনীতি বা সরকারে পুনরায় যোগদানের চেষ্টা করলে তার কঠোর বিরোধিতা করা হবে।

রাজীব কান্থ নামে অপর এক আন্দোলনকারী বলেন, ‘গোতাবায়া যে ভুলগুলো করেছেন তার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তার ভাই  মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে মামলা করতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com