1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন : নালিতাবাড়ীতে ফার্মেসী মালিকের দশ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন রাখায় শহরের তিন্নি মেডিসিন কর্ণার নামে এক ফার্মেসীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন এ দ- প্রদান করেন।
প্রশাসন জানায়, শহরের আড়াইআনী বাজারস্থ তিন্নি মেডিসিন কর্ণারে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন বিক্রি করা হয় মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিক্রির জন্য রেখে দেওয়া স্কয়ার কোম্পানীর ‘নিউরো-বি’ ইঞ্জেকশনের প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ ২০২১ সাল লেখা থাকলেও ভিতরে মেয়াদোত্তীর্ণের তারিখ ২০১৮ সাল পাওয়া যায়। পরে ওই মেডিসিন কর্ণারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com