1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে করোনা প্রতিরোধে জেলা পুলিশের সচেতনতামূলক কর্মসূচী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

শেরপুর : শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে ব্যাপক কর্মসূচী পালন করছে। পুলিশের পক্ষ থেকে সারা জেলায় মাইকিং করে প্রচারণা করেসামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রতিটি মোড়ে ও বাজারে জনগণকে সচেতন করতে বুঝানো হচ্ছে। একই সাথে সারা জেলায় হাট-বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বত্রই বিলি করা হচ্ছে প্রচারণামূলক হ্যান্ডবিল।
জেলা পুলিশের পক্ষ থেকে দোকানে দোকানে গিয়ে সাধারণ জনগণকে বোঝানো হচ্ছে কিভাবে করোনা ভাইরাস প্রতিরোধ করা যায়। প্রত্যেককে মাস্ক ব্যবহারসহ ঘন ঘন হাত ধুয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে উদ্বুদ্ধ করছে তারা।
এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় জনসমাগম হয় এমন জায়গায় বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে হাত ধোয়ার জন্য পানি, বেসিন ও সাবানের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মাস্ক ছাড়া অকারণে ঘোরাঘুরি করায় পাঁচ তরুণকে আটক করে পুলিশ। পরে তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com