1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

স্কাইডাইভিং করতে গিয়ে মাটিতে আছড়ে পড়ে টিকটকারের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : কানাডিয়ান টিকটকার তানিয়া পারদেজি। অ্যাডভেঞ্চার করতে ভালোবাসতেন। কিন্তু এটিই হলো তার মৃত্যুর কারণ।

সম্প্রতি স্কাইডাইভিং করতে গিয়েছিলেন ২১ বছর বয়সী এই তরুণী। প্রায় চার হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু সময়মতো প্যারাস্যুট না খুলতে পারায় মাটিতে আছড়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তানিয়ার এক বন্ধু স্থানীয় একটি সংবাদমাধ্যমে জানান, তার অ্যাডভেঞ্চারের শখ ছিল। এটি ছাড়া নাকি তার লাইফ খুব বোরিং মনে হতো!

জানা গেছে, কানাডার অন্টারিওতে এই দুর্ঘটনা ঘটেছে। টরন্টোর স্কাইডাইভ সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তানিয়া অনেক নিচে এসে প্যারাস্যুট খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের চাপের অভাব থাকায় তা খোলেনি।

তানিয়া পারদেজি টরন্টো বিশ্ববিদ্যালয়ে ফিজিওলজি নিয়ে পড়ালেখা করছিলেন। স্কাইডাইভ টরন্টো ইন ইনিসফিল, অন্টারিও থেকে স্কাইডাইভে শর্ট কোর্সও করেছিলেন তিনি। টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল ১০ লাখের বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com