1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

ইউরোপে গ্যাসের দাম আরও বাড়ার আশঙ্কা

  • আপডেট টাইম :: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর মূল্য দিতে হচ্ছে ইউরোপীয় জনগণকে। এই অঞ্চলে গ্যাসের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়া ইউরোপে যাওয়ার প্রধান গ্যাস পাইপলাইনগুলির মধ্যে একটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দেওয়ার পর এই আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া থেকে কম গ্যাস প্রবাহের কারণে গত এক বছরে এই জ্বালানির দাম প্রায় ৪০০ শতাংশ বেড়েছে দাম। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে সরবরাহ করা গ্যাসের প্রবাহ যুদ্ধ শুরুর পর রাশিয়া ৮০ শতাংশ কমিয়ে দিয়েছিল। গত সপ্তাহে রক্ষণাবেক্ষণের নামে রাশিয়া ইউরোপে গ্যাস পাঠানোর এই সরবরাহ লাইন পুরোপুরি বন্ধ করে দেয়। রাশিয়ার সরকারি মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম শনিবার থেকে তা চালুর কথা বললেও পরে তা বাতিল করে দিয়েছে।

ইউরোপীয় নেতারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আগ্রাসনের পাশপাশি ইউরোপের বিরুদ্ধে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন। অন্যদিকে মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞা এবং প্রযুক্তিগত সমস্যাকে সরবরাহ ব্যাহত করার জন্য দায়ী করেছে।

ক্রমবর্ধমান গ্যাসের দামের সাথে যুক্ত রেকর্ড বিদ্যুতের খরচ ইতোমধ্যে সার ও অ্যালুমিনিয়াম উৎপাদনকে ব্যাহত করেছে। এই পরিস্থিতিতে জনগণকে সহযোগিতার জন্য ইউরোপীয় সরকারগুলোকে শত শত কোটি ডলারের সহায়তা প্রকল্প চালুর জন্য বাধ্য করেছে। সঙ্কট থেকে উত্তরণের জন্য ইউরোপীয় সরকারগুলো এখন গ্যাসের বিকল্প উৎসের সন্ধান করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com