1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

বেঙ্গালুরুতে বন্যা: অভিজাত এলাকায় নেই খাবার পানি-বিদ্যুৎ

  • আপডেট টাইম :: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু। শহরের প্রায় সব রাস্তাই এখন নদী। বন্যার কারণে বেঙ্গালুরুর একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। পানির পাম্প ডুবে যাওয়ায় শহরের কিছু কিছু এলাকায় খাবার পানি সরবরাহ করা যাচ্ছে না। এ সংকট ক্রমেই তীব্র হচ্ছে। খাবার পানি ও বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে রয়েছেন অভিজাত এলাকার বাসিন্দারাও।

বুধবার (৭ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বন্যাবিধ্বস্ত বেঙ্গালুরুর পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত তিন দিন ধরে কার্যত ভাসছে তথ্যপ্রযুক্তি নগরী। বেহাল যাতায়াত ব্যবস্থা। এমনকি রাস্তায় নৌকাও নামাতে দেখা গেছে। কেউ আবার কোমর পানিতে ট্রাক্টরে চেপে কর্মক্ষেত্রে যাচ্ছেন। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সেখানকার স্বাভাবিক জনজীবন।

শহরের সব থেকে অভিজাত আবাসিক এলাকা এপসিলন। যেখানে এক একর জমির দাম ৮০ কোটি টাকা। একটি ফ্ল‌্যাটের দাম ২০ থেকে ৩০ কোটি টাকা। বন‌্যার পানি এই এলাকাতেও প্রবেশ করেছে। সেখানেও নেই পানি ও বিদ্যুৎ। বিলিয়নিয়ারও কার্যত পানিবন্দি।দেশটির কাবেরি নদী থেকে পানি তুলে কর্ণাটকের মাণ্ডা এলাকায় যে পাম্পিং স্টেশনে পরিশোধিত করা হয়, সেটিও এখন পানির নিচে। ফলে বন্যাকবলিত প্রায় ৫০টি এলাকায় দুইদিন খাবার পানি সরবরাহ বন্ধ।

বন‌্যায় মহাদেবপুরা, মারাঠাল্লি, ইয়েমালুর, বেলান্দুর, সারজাপুর, বেঙ্গালুরুর দক্ষিণ-পূর্ব দিকের এলাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তির প্রায় ৭০ ভাগ অফিস ইয়েমালুরে। বড় বড় টেকনোলজি পার্ক তৈরি হয়েছে সেখানে। বন‌্যায় সেখানকার অনেক অফিসের বেসমেন্টসহ একতলা পানির নিচে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com