1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

নতুন হুমকির মধ্যে সামরিক মহড়া শুরু ইরানের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সামরিক বাহিনী ইসফাহান প্রদেশের নাসিরাবাদ অঞ্চলের সাধারণ এলাকায় মহড়া শুরু করেছে। দুই দিনের এ মহড়া শুরু হয় বুধবার (৭ সেপ্টেম্বর)। নতুন হুমকির মুখে নিজেদের শক্তি যাচাইয়ের জন্য এই মহড়া চালাচ্ছে দেশটি।

এর আগে মহড়ার মুখপাত্র সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আমির চেশাক এ সম্পর্কে বলেন, মধ্য ইরানের নাসিরাবাদ শহরের কাছে ইকতেদার বা শক্তি-১৪০১ নামের মহড়াটি শুরু হবে।

তিনি বলেন, সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের শক্তি যাচাইয়ের পাশাপাশি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ-প্রস্তুতি বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, এ মহড়ায় সশস্ত্র বাহিনীর ইনফ্যান্ট্রি, আর্মার্ড, এভিয়েশন, ড্রোন, ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রনিক্স ওয়ারফেয়ার ডিভিশন অংশ নেবে।

আমির চেশাক বলেন, মহড়ার মাধ্যমে সেনাবাহিনীর দেশের বিভিন্ন স্থানে দ্রুত মোতায়েনের সক্ষমতা পরীক্ষা করা হবে। এছাড়া, বাহিনীর বিশেষ ইউনিটের সেনারা তাদের নিজস্ব কৌশল ও নানামুখী দক্ষতা এই মহড়ায় বাস্তবায়ন করবে। জেনারেল আমির চেশাক জানান, চূড়ান্তভাবে অংশ নিয়ে সেনারা যুদ্ধের বাস্তব পরিস্থিতি সামাল দেবে ও বিভিন্ন রকম যুদ্ধ-পরিস্থিতির মধ্যে কাজ করবে।

তাছাড়া ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার ঘোষণা করে যে, দেশের ৫১টি শহরকে নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে। এইসব ব্যবস্থা ব্যবহার করে শত্রুর যেকোনো ষড়যন্ত্রমূলক তৎপরতা সম্ভাব্য দ্রুত সময়ে নস্যাৎ করা যাবে।

সূত্র: ইরনা নিউজ এজেন্সি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com