1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

দ্বিতীয় রানি এলিজাবেথ আর নেই

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি ৭০ বছর রাজত্ব করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এক বিবৃতিতেও এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে বাকিংহাম প্রাসাদ থেকে রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এক বিবৃতিতে প্রাসাদ থেকে জানানো হয়, রানির স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এর পরপরই রানি এলিজাবেথকে দেখতে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে ছুটতে শুরু করেন রাজপরিবারের সদস্যরা।

গত কয়েক মাস ধরে রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করেছিল। অসুস্থতার কারণে প্রথা ভেঙে গত মঙ্গলবার বামিংহাম প্যালেসে নয় বরং স্কটল্যান্ডে তার গ্রীষ্মকালীন বাসভবন ব্যালমোরাল ক্যাসেলে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে দায়িত্ব প্রদান করেন রানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com