1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

ইউক্রেনসহ ইউরোপীয় দেশগুলোকে ২৭০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলা ও হুমকির মুখে থাকা ইউক্রেনসহ ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর জন্য ২৭০ কোটি ডলারের সামরিক সহযোগিতা প্যাকেজ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জার্মানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ ঘোষণা দিয়েছেন।

অস্টিন জানিয়েছেন, বাইডেন প্রশাসন ইউক্রেন এবং এর ১৮টি প্রতিবেশীকে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা প্রদান করবে, যাদের মধ্যে ন্যাটো সদস্য এবং আঞ্চলিক নিরাপত্তা অংশীদাররা ‘ভবিষ্যৎ রুশ আগ্রাসনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।’

এই প্যাকেজের মধ্যে শুধুমাত্র ইউক্রেনের জন্য ৬৭ কোটি ৫০ লাখ ডলারের ভারী অস্ত্র, গোলাবারুদ, সাঁজোয়া যান, সাঁজোয়া অ্যাম্বুলেন্স এবং অ্যান্টি-ট্যাঙ্ক সিস্টেম রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনের জন্য কমপক্ষে এক হাজার ৩০০ কোটি ডলার সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

অস্টিন বলেছেন, ‘এর অর্থ হল জরুরীভাবে উদ্ভাবনের দিকে ঝুঁকে পড়া এবং ইউক্রেনকে প্রয়োজনীয় সরঞ্জামগুলি সরবরাহের জন্য আমাদের প্রতিরক্ষা শিল্পকে চাপ দেওয়া।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com