1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে করোনা সংক্রমণ রোধকল্পে হাত ধোয়ার বেসিন স্থাপন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে পরিস্কার-পরিচ্ছন্নতার লক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উদ্যোগে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের সৌজন্যে পরিষদ চত্বর ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ীভাবে পানির ট্যাংক সহ হাত ধোয়ার বেসিন শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান প্রমুখ। এ উপলক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রামণ রোধে আমাদেরকে সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এজন্য পরিষদ চত্বরে স্থায়ীভাবে হাত ধোয়ার বেসিনের ব্যবস্থা করা হয়েছে। সবাইকে সচেতন থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।
এছাড়াও করোনা ভাইরাসের প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে শ্রীবরদী থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com