1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে হোম কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে হোম কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ করেছে উপজেলা প্রশাসন। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রবাস ফেরত বাংলাদেশী ও করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যাক্তিদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যমূলক করা হয়েছে।
গতকাল সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি আগত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ করা হয়। এসময় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি ও তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। পরে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, এসআই আলমগীর হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৬ টার পর সকল ‘চা’ স্টল এবং সকল গবাদি পশুর হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন এনজিও সমূহের মাসিক ও সাপ্তাহিক কিস্তি আদায় আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com