1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কাদিসকে কাঁদিয়ে ছাড়লো বার্সেলোনা

  • আপডেট টাইম :: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : কাদিসে কাঁদলো বার্সেলোনা-সাম্প্রতিক সময়ে এমন শিরোনাম অনেকেই দেখেছেন বেশ কয়েকবার। শক্তি-সামর্থ্যে বার্সা অনেক এগিয়ে থাকলেও গত চারবারের দেখায় একবারও এই দলটিকে হারাতে পারেনি।

২০২০-২১ মৌসুমে কাদিসের মাঠে ২-১ গোলে হারের পরই যেন মরক লেগে যায় বার্সার। লিগের ফিরতি দেখায় তারা করে ১-১ ড্র। এরপর গত মৌসুমে কাদিসের মাঠে গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠে ১-০ গোলে হেরেই বসে বার্সেলোনা।

চার ম্যাচের সেই ঝাল যেন এবার একসঙ্গে মিটিয়ে দিলো বার্সা। এবারও অবশ্য শঙ্কার মেঘ ভর করেছিল। প্রথমার্ধে পুঁচকে কাদিসের জালে একবারও বল জড়াতে পারেনি জাভি হার্নান্দেজের দল।

তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। একে একে করে ৪ গোল। শনিবার রাতে কাদিসের মাঠ থেকে লা লিগার ম্যাচটিতে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।

প্রথম গোলের জন্য ৫৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। ফ্রেংকি ডি ইয়ং খোলেন গোলমুখ। দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডোস্কি।

৮৬ মিনিটে ৩-০ করেন তরুণ আনসু ফাতি। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাদিসের কফিনে শেষ পেরেকটি ঠুকেন উসমান ডেম্বেলে।

এতে ৫ ম্যাচে ৪ জয় আর এক ড্র নিয়ে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে শীর্ষে উঠেছে জাভি হার্নান্দেজের দল। ৪ ম্যাচের সব কটি জিতে ১২ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com