1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

  • আপডেট টাইম :: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। স্থানীয় সময় রোববার ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৬১ কিলোমিটার (৩৮ মাইল)।

কাইনানতু শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ নিশ্চিত করেছে।

ভূমিকম্পের উপকেন্দ্রের এক হাজার কিলোমিটারের মধ্যে সুনামি আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

একদিন আগেই ইন্দোনেশিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ পর্যন্ত। তবে তাৎক্ষণিকভাবে ওই ভূমিকম্প থেকে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com