1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

পর্নোগ্রাফি মামলায় রেহাই চেয়ে আদালতে রাজ, বিরোধিতা পুলিশের

  • আপডেট টাইম :: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : সম্প্রতি পর্নোগ্রাফি মামলায় রেহাই চেয়ে আদালতে আবেদন করেছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এবার সেই আবেদনের পাল্টা জবাব দিয়েছে মুম্বাই পুলিশ। তারা বলছে, শিল্পা শেঠির স্বামীর বিরুদ্ধে প্রাথমিক যা যা অভিযোগ উঠেছে, তার যথেষ্ট তথ্যপ্রমাণ আছে।

গত বছরের জুলাইয়ে বেআইনিভাবে পর্ন তৈরি ও অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন রাজ। দুমাস হেফাজতে থাকার পর জামিন পান তিনি।

গত ২০ আগস্ট এ মামলা থেকে রাজের রেহাই চেয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে একটি আবেদন করেন তার আইনজীবী প্রশান্ত পাটিল। ওই আবেদনে বলা হয়, হটশটস নামের ওই অ্যাপে থাকা পর্নোগ্রাফিক ছবি বা ভিডিও থেকে রাজ কোনো রকম অর্থ লাভ করেননি।

মুম্বাই পুলিশের দাবি, রাজকে নির্দোষ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। তাই তাকে রেহাই দেওয়া উচিত হবে না। তারা জানায়, অভিযুক্ত উন্মেষ কামাতের থেকে উদ্ধার মোবাইলফোনে রাজের বানানো একটি ওয়াটসঅ্যাপ গ্ৰুপ পাওয়া যায়। সেখানে হটশটসের কাজ নিয়ে নানা ধরনের আলোচনা চলতো।

রাজের আরও দুই সঙ্গীর কথা জানায় মুম্বাই পুলিশ। তাদের দাবি, সৌরভ কুশওয়া বলে এক ব্যক্তির সঙ্গে ‘আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’ বলে একটি সংস্থা চালাতেন রাজ। হটশটসে ছবি ও ভিডিও আপলোড করাই ছিল সেই সংস্থার প্রধান কাজ। সৌরভ ও রায়ান থর্প নামে এক ব্যক্তিকে অ্যাপের ভিডিও আপলোড করার দায়িত্ব দিয়েছিলেন রাজ।

শুধু তাই নয়। আবেদনে আরও বলা হয়, রাজের সহকারী কামাতকে দেশ-বিদেশ থেকে নানা যৌন উত্তেজক ভিডিও পাঠানো হতো। ই-মেলের মাধ্যমে সেগুলো কেনরিল লিমিটেড নামক এক কোম্পানিকে পাঠাতেন তিনি। রাজকে জানিয়েই নাকি চলতো এ ভিডিও পাঠানোর কাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com