1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

শ্রীবরদীতে হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে হোম কোয়ারেন্টাইন না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রবাস ফেরত বাংলাদেশী ও করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তিদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এসময় হোম কোয়ারেন্টাইন না মানায় মালদ্বীপ ফেরত দক্ষিণ গড়জরিপা এলাকার ওই ব্যাক্তির নিকট থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাকে সতর্ক করে দেওয়া হয়।
পরে উপজেলার কুরুয়া বাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, এসআই শফিকুর রহমান, উপজেলা ভূমি অফিসের সার্টিফেকেট সহকারি আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পৌর শহের অভিযান চালিয়ে বিভিন্ন চা স্টল বন্ধ করা হয়।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com