1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

৬ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন: জেলেনস্কি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনী সেপ্টেম্বরে ৬ হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে আমাদের সৈন্যরা পূর্ব ও দক্ষিণে ছয় হাজার বর্গ কিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ড মুক্ত করেছে। আমরা এখন আরও এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, গত কয়েক দিনে রুশ সৈন্যরা তাদের সবচেয়ে ভালো দিকটিই দেখিয়েছে। তারা পিছু হটেছে। পালিয়ে যাওয়াই তাদের জন্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। দখলদারদের কোনো স্থান ইউক্রেনে নেই। আর কখনও হবেও না।

এদিকে, ইউক্রেনকে আরও ৬৭ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, মিত্র দেশগুলোকে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসা উচিত।

তথ‌্যসূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com