1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

আজারবাইজান ও আরমেনিয়ার সেনাদের সংঘর্ষে নিহত ৪৯

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে আরমেনিয়ার ৪৯ জন সেনা নিহত হয়েছে। মঙ্গলবার আরমেনিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুই বছর আগে বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আরমেনিয়ার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় প্রায় ছয় হাজার ৫০০ জন নিহত হয়েছিল। এরপর সোমবার রাতে পুনরায় প্রতিবেশী দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আরমেনিয়া বিশ্ব নেতাদের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেছে, আজারবাইজানি বাহিনী তাদের ভূখণ্ডে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

আরমেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার প্রথম প্রহরে সংঘর্ষ শুরু হয়। আরমেনিয়ার গোরিস, সতক ও জারমুক লক্ষ্য করে গোলা, মর্টার ও ড্রোন হামালা চালানো হয়।

তবে আজারবাইজান অভিযোগ করে বলেছে, দাশকেসান, কেলবাজর এবং লাচিন জেলার কাছে ‘বড় আকারের নাশকতামূলক কর্মকাণ্ড’ চালাচ্ছিল আরমেনিয়া। এর প্রতিক্রিয়ায় তার সীমিত পরিসরে আর্মেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান মঙ্গলবার সকালে পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেছেন, তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে ‘আজারবাইজানের আগ্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com