1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

কিয়েভে দুর্ঘটনার কবলে জেলেনস্কির গাড়ি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গাড়ি। জানা গেছে, দুর্ঘটনায় সামান্য জখম হয়েছেন তিনি। তবে আঘাত গুরুতর নয়।

রাজধানী কিভের উপকণ্ঠে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে জেলেনস্কি ও তার কনভয়ের নিরাপত্তা রক্ষীদের গাড়িতে একটি যাত্রীবাহী গাড়ি ধাক্কা মারে বলে ইউক্রেন সরকারের মুখপাত্র সের্গেই নিকিফোরব নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরও বলেন, একজন চিকিৎসক প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ইউক্রেন সেনাদের প্রত্যাঘাতে গত সপ্তাহে উত্তর-পশ্চিম ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজিয়ুম শহর হারিয়েছে রাশিয়া। এরপর খারকিভের ৯০ কিলোমিটার পূর্বে রুশ সীমান্তবর্তী শহর বারলুকও হাতছাড়া হয়েছে ভ্লাদিমির পুতিনের বাহিনীর।

এমন পরিস্থিতিতে বুধবার জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার দখল থেকে ইউক্রেনের প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার অঞ্চল এরই মধ্যে মুক্ত করেছেন তারা।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com