1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

টেনিসকে বিদায় ফেদেরারের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : টেনিসকে বিদায় জানিয়েছেন রজার ফেদেরার। টুইটারে এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন। আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় ল্যাভার কাপই হতে যাচ্ছে ৪১ বছর বয়সী ফেদেরারের সর্বশেষ পেশাদার টুর্নামেন্ট।

২০ বারের গ্রান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার গত তিন বছর ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন। সুস্থ হওয়ার পরেই তিনি এই অবসরের ঘোষণা দিলেন।

টুইটারে পোস্ট করা এক চিঠিতে ফেদেরার বলেছেন, ‘আমার টেনিস পরিবার এবং এর বাইরে যারা আছেন। বছরের পর বছর ধরে টেনিস আমাকে যে সব উপহার দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় নিঃসন্দেহে, সেসব মানুষ যাদের সঙ্গে আমি দেখা করেছি: আমার বন্ধুরা, আমার প্রতিযোগীরা এবং বেশিরভাগ ভক্ত যারা খেলাটিকে প্রাণ দিয়েছেন,  আজ আমি আপনাদের সবার সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই।’

তিনি বলেছেন, ‘আপনারা অনেকেই জানেন, গত তিন বছর আমাকে আঘাত ও অস্ত্রোপচারের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আমি সম্পূর্ণ প্রতিযোগিতামূলক ফর্মে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি আমার শরীরের ক্ষমতা ও সীমা জানি এবং ইদানীং আমার কাছে এর বার্তা স্পষ্ট হয়েছে। আমার বয়স ৪১ বছর। আমি ২৪ বছরে দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছি।  টেনিস আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। এখন আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে এসেছে। আগামী সপ্তাহে লন্ডনের ল্যাভার কাপ হবে আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতে আমি অবশ্যই আরও টেনিস খেলব, কিন্তু কোনো গ্রান্ড স্ল্যাম কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com