1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভুটানকে দুই হালি গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে গোল উৎসব করলো বাংলাদেশের নারী জাতীয় দল। সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটান পাত্তাই পেলো না তাদের কাছে। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করে দুই হালি গোল দিলো লাল সবুজের প্রতিনিধিরা। তাতে ছয় বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো তারা।

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিলেন সাবিনারা। এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার ফাইনালে উঠলো বাংলাদেশ। সবশেষ ফাইনালে ২০১৬ সালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল।

দিনের আরেক সেমিফাইনালে নেপাল ও ভারত মুখোমুখি হবে। এই ম্যাচ বিজয়ী দলের সঙ্গে সোমবার ফাইনাল খেলবে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে বল পেয়ে একাই গোলরক্ষককে কাটিয়ে ১-০ করেন সিরাত জাহান স্বপ্না। ১৭ মিনিটে মিশরাত জাহান মৌসুমীর বাড়ানো বলে গোলরক্ষককে পাশ কাটিয়ে আড়াআড়ি শটে দ্বিতীয় গোল করেন সাবিনা।

আধঘণ্টার আগেই স্কোর ৩-০ হয়। বক্সের বাইরে থেকে আসা ক্রসে ২৯ মিনিটে কৃষ্ণা রানি সরকার তৃতীয় গোল করেন। ছয় মিনিট পরই এই ফরোয়ার্ড আরেকবার আক্রমণ চালান। গোলকিপার তাকে আটকাতে পারলেও ঋতু পর্না চাকমা বল বের করে নিয়ে বাঁ পায়ের শটে খালি জালে বল জড়ান।

৪-০ গোলে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে।

৫৪ মিনিটে সতীর্থের পাস থেকে বক্সের সেন্টার থেকে গোল করেন সাবিনা। তিন মিনিট পর তার ফ্রি কিক থেকে জটলার মধ্যে দাঁড়িয়ে গোল করেন মাসুরা পারভীন।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে সপ্তম গোল করেন তহুরা খাতুন। আর যোগ করা সময়ে সাবিনা পূরণ করেন হ্যাটট্রিক। চার ম্যাচে ৮ গোল করে এখন পর্যন্ত শীর্ষ গোলদাতা এই ফরোয়ার্ড।

এবারের আসরে চার ম্যাচেই ২০ গোল করে ফেললো বাংলাদেশ। গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-০, পাকিস্তানকে ৬-০ ও ভারতকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com