1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মেসির গোলে লিওঁর মাঠে জিতলো পিএসজি

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। কদিন আগে চ্যাম্পিয়নস লিগের গ্রুপের খেলায় ম্যাকাইবা হাইফার জালে গোলমুখ খুলেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। রোববার লিগ ওয়ানে লিওঁর মাঠেও গোলের খাতা খোলেন তিনি এবং তার একমাত্র গোলে জয় নিয়ে ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা।

পঞ্চম মিনিটে মৌসুমে নিজের চতুর্থ গোল করেন মেসি। তাতে ক্রিস্টোফার গালটিয়েরের দল ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। মার্শেই ১-১ গোলে ঘরের মাঠে স্তাদে রেনেইসের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট পেছনে পড়েছে।

সব প্রতিযোগিতা মিলে পিএসজি ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্র করেছে। সবশেষ জয় আরও দারুণ হতে পারতো, কিন্তু অসংখ্য সুযোগ নষ্ট করায় এক গোলের বেশি করতে পারেনি।

দারুণ শুরু হয় পিএসজির। প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন মেসি। নেইমারের পাস থেকে অ্যান্থনি লোপেসকে পরাস্ত করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

দ্বিতীয়ার্ধে আরেকটি সুযোগ পান মেসি। কিন্তু লোপেস দুর্দান্ত সেভে স্বাগতিকদের বাঁচান। লিওঁ তাদের সেরা সুযোগ পায় ৭৬তম মিনিটে। মারকুইনহোস গোল লাইন থেকে মুসা দেম্বেলের হেড ফিরিয়ে দেন।

পিএসজির জন্য আরও দুটি সুযোগ তৈরি করেছিলেন মেসি ও নেইমার। কিন্তু লোপেস তাদের বাধা দেন। অবশ্য স্বাগতিকরা আর কখনও হুমকি হয়ে ওঠেনি প্যারিস ক্লাবের জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com