1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অবশেষে ‘রোহিঙ্গা’ মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

মারুফ সরকার: মিয়ানমার সামরিক বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লক্ষাধিক রোহিঙ্গা। মানবিক দিক বিবেচনায় এ দেশের সরকার তাদের জন্য খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করেছে।

রোহিঙ্গা-সংকটের মৌলিক দিকগুলো নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ২০১৭ সালের নির্মাণ শুরু করেছিলেন ‘রোহিঙ্গা’ শিরোনোর একটি চলচ্চিত্র। গেল বছর ২ নভেম্বর এটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। তবে করোনায় দেশের চলচ্চিত্র শিল্পের অবস্থা ভালো না থাকায় সিনেমাটি মুক্তি দেননি তিনি। পরিস্থিতি স্বাভাবিক ও দর্শক হলমুখী হওয়ায় ২১ অক্টোবর সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে।

ছবিটির পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড   এ তথ্য জানান। তিনি  বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, আগামী ২১ অক্টোবর ২০২২ ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রের শুভমুক্তির দিন ধার্য করা হয়েছে।”

সিনেমাটি প্রসঙ্গে গুণী এ নির্মাতা আরো বলেন, ‘একজন চলচ্চিত্রকার হিসেবে আমি কেবল সমস্যাগুলো তুলে ধরতে পারি, সমাধান দিতে পারি না। এই দায়িত্ব সরকারের।’

এই সিনেমায় অভিনয় করেছেন আরশি, ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, এনামুল হক, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com