1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

শেরপুরে করোনা সংক্রামণ ঠেকাতে জীবানু নাশক স্প্রে

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মার্চ, ২০২০

শেরপুর : শেরপুরে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি জীবানু নাশক পানি ছিটানোসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আজ দুপুরে পৌরশহরের বিভিন্ন সড়কে এ কার্যক্রম শুরু করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন এ কে এম আব্দুর রউফ, ডাঃ মোবারক হোসেন প্রমুখ।
এদিকে শহরে অবাধ জনযাতায়াত ও ভিড় ঠেকাতে আদাজল খেয়ে মাঠে নেমেছে পুলিশ। শহরের নিউমার্কেট, নয়ানী বাজার, স্টেডিয়াম মার্কেট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়গুলোতে সচেতনেতা অভিযান চালায় পুলিশ। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম।
এছাড়া শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম শেরপুরের ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে বিনামূল্যে বিতরণের জন্য মাক্স ও লিফলেট তুলেদেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল-মামুন।
অন্যদিকে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা শহরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুত্বপূর্ণ কাজে শহরে বের হওয়া জনসাধারণের হাত ধুতে স্থাপন করা হয়েছে অস্থায়ী সাবান পানির বেসিন।
জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৩৪ জনকে। এর মধ্যে ৪৪ জনের কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হয়েছে। বাকী ৯০জন এখনো হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com