1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

ইরানের ৮০ শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নিহত ৫০

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তারের পর মাশা আমিনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের ৮০টি শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পর্যন্ত ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, বিক্ষোভ দমনে সীমিত করে দেওয়া হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ।

সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, সন্ধ্যা নামার পরই তেহরানের বিভিন্ন এলাকায় জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি কুশপুতুল এবং হিজাব পুড়িয়েও প্রতিবাদ করতে দেখা গেছে তাদের।

গত ১৫ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাশা আমিনির নামে এক তরুণীকে আটক করে ইরানের নৈতিকতা পুলিশ। ওই তরুণীর বিরুদ্ধে হিজাব আইন ভঙ্গের অভিযোগ করে পুলিশ। আটকের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি প্রাণ হারান। পুলিশের দাবি, ওই তরুণী হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন। তবে পরিবারের দাবি, মাশা আমিনি পুরো সুস্থ ছিলো। তার হার্টের কোনো সমস্যা ছিল না।

তথ‌্যসূত্র: আরব নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com