1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ব্রাজিলের জয়ে রিকারলিসনের জোড়া গোল

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘানার মুখোমুখি হয় ব্রাজিল। ফ্রান্সের লে হার্ভে স্টেডিয়ামে রিকারলিসনের জোড়া গোলে ঘানাকে ৩-০ গোলে হারিয়েছে সেলেকাওরা।

ব্রাজিলের প্রথমার্ধের পারফরম্যান্স দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত হতে পারেন। তারুণ্য নির্ভর একটি দল, যেটা নিয়ে তারা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাদের কাছ থেকে এমন পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া।

ম্যাচের শুরু থেকেই তারা ঘানার বিপক্ষে দুর্দান্ত প্রভাব বিস্তার করে খেলছিল। তাদের আক্রমণাত্মক ফুটবলের সামনে ঘানা এক প্রকার অসহায় আত্মসমর্পণ করে বসেছিল। বিশেষ করে ভিনিসিউস জুনিয়র, রাফিনহা, রিকারলিসন ও নেইমারের সম্মিলিত দফায় দফায় আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে ঘানার রক্ষণভাগ।

তাতে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। এ সময় কর্নার পায় ব্রাজিল। কর্নার থেকে রাফিনহার উড়িয়ে মারা বলে বুলেট গতির হেড নিয়ে জালে জড়ান মারকুইনহোস। ২৮ মিনিটে রিকারলিসনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় নেইমারের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জালে পাঠান রিকারলিসন।

৪০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন টটেনহ্যামের তারকা রিকারলিসন। তাতে ব্রাজিল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এ সময় সেট পিচ থেকে ক্রসে রিকারলিসনকে বল বাড়িয়ে দেন নেইমার। সেটাতে বুদ্ধিদীপ্ত হেড নিয়ে বল জালে জড়ান রিকারলিসন।

বিরতির পর তিতে একাধিক পরিবর্তন আনেন দলে। তবে আর গোল পায়নি তারা। যদিও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল তার শিষ্যরা। ৭৫ মিনিটে লুকাস পাকুয়েতার ক্রস থেকে প্রায় গোল করে বসেছিলেন অ্যান্থনি।

পুরো ৯০ মিনিট খেলা নেইমার ৮০ মিনিটে ঘানার তিনজন রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু জালে জড়াতে পারেননি। তাতে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে মেসি-ভিনিসিউসরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com